Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১২:৪০ অপরাহ্ণ, ২৯ জুলাই ২০২০

কুলাউড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের দাফন সম্পন্ন ও বিভিন্ন মহলের শোক

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া পৌর শহরের উছলা পাড়া নিবাসী  কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আছহাব উদ্দিন খাঁন বার্ধক্যজনিত রোগে অসুস্হ ছিলেন গত কয়েক মাস থেকে । গত কয়েকদিন থেকে অবস্হার অবনতি হলে সিলেট শহরের মাউন্ট এরোডা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। কুলাউডা উপজেলা ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আহবাব […]

কুলাউড়ায়  অবসরপ্রাপ্ত  শিক্ষকের দাফন সম্পন্ন ও বিভিন্ন মহলের শোক
২ মিনিটে পড়ুন |

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া পৌর শহরের উছলা পাড়া নিবাসী  কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আছহাব উদ্দিন খাঁন বার্ধক্যজনিত রোগে অসুস্হ ছিলেন গত কয়েক মাস থেকে ।

গত কয়েকদিন থেকে অবস্হার অবনতি হলে সিলেট শহরের মাউন্ট এরোডা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।

কুলাউডা উপজেলা ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আহবাব হোসেন খাঁন বাপ্পীর পিতা, আহছাব উদ্দিন খাঁন ছিলেন সমাজ গড়ার কারিগর, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক চাকুরী থেকে ২০০৮ সালে অবসর নেয়ার পর উছলাপাড়াস্থ’ উনার নিজ বাড়ীতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। সম্প্রতি তিনি বিভিন্ন রোগে ভোগছিলেন। এ অবস্থায় তার নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে পাঠানো হলে গত ২৪ জুলাই করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট পাওয়া যায়।

পরে ঐদিন রাতেই তাকে সিলেট শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন। রাতে মরহুমের লাশ সিলেট থেকে কুলাউড়ায় তার নিজ বাড়ীতে নিয়ে আসার পরদিন মঙ্গলবার সকাল ১০ টায় স্বাস্থ্য বিধি অনুসরন করে ‘কুলাউড়া কোভিড-১৯ এর লাশ দাফন টিম’ মরহুমের দাফন কাজ সম্পন্ন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ তার অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সদালাপী, বন্ধুভাবাপন্ন, নিরহংকার শিক্ষক ১৯৮০ সালে শিক্ষকতার পেশায় যোগ দিয়ে ২০০৮ সালে অবসর গ্রহন করেন।

‘কুলাউড়া কোভিড-১৯ এর লাশ দাফন টিমের’ প্রধান ইকবাল হোসেন সুমন জানান কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী সোমবার রাতে তাকে ফোন দিয়ে লাশ দাফনের প্রস্তুতির কথা জানালে তিনি দাফন টিমের ৬ সদস্যকে প্রস্তত করে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে প্রেরন করে দাফন কাজ সম্পন্ন করেন।

কুলাউড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের দাফন সম্পন্ন ও বিভিন্ন মহলের শোক – সাবেক সাংসদ এম এম শাহিন উপজেলা চেয়ারম্যান শফি আহমেদ সলমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম,জেলা বিএনপির সহসভাপতি আবেদ রাজা, সাবেক মেয়র কামাল আহমেদ জুনেদ সহ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবন্দসহ বিভিন্ন দেশে অবস্হিত কুলাউড়া এসোসিয়েশন ও কুলাউডা সমাজ কল্যাণ সংস্হা গুলো ।
জাতীয় তরুন সংঘ ও রাইজিংস্টার ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবন্দরা ।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

 

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com