Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৯:১০ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০২০

নীল আকাশ, আজ অন্যরূপে। একুশ তলার এ ভবন থেকে শহরকে আলাদা লাগছে

নীল আকাশ, আজ অন্যরূপে। একুশ তলার এ ভবন থেকে শহরকে আলাদা লাগছে। ভবনের কার পার্কিংএ 750824 সাদা হোমার H3 লিমোজিন দাঁড়িয়ে আর ছাদে মার্সিডিজ হেলিকপ্টার উড়া’র অপেক্ষায়। লিমোজিন নিয়ে গেলে সারা শহর আমায় দেখবে অন্যদিকে হেলিকপ্টারে গেলে পুরোটা শহরকে নিজে দেখবো ! তা না হয় একটা হবে। মেয়েটা তো আসছে না।তিন দিন আগে নিয়োগ দিলাম […]

নীল আকাশ, আজ অন্যরূপে। একুশ তলার এ ভবন থেকে শহরকে আলাদা লাগছে
সৌমিত্র ভট্টাচার্য
২ মিনিটে পড়ুন |

নীল আকাশ, আজ অন্যরূপে। একুশ তলার এ ভবন থেকে শহরকে আলাদা লাগছে।

ভবনের কার পার্কিংএ 750824 সাদা হোমার H3 লিমোজিন দাঁড়িয়ে আর ছাদে মার্সিডিজ হেলিকপ্টার উড়া’র অপেক্ষায়। লিমোজিন নিয়ে গেলে সারা শহর আমায় দেখবে অন্যদিকে হেলিকপ্টারে গেলে পুরোটা শহরকে নিজে দেখবো !
তা না হয় একটা হবে। মেয়েটা তো আসছে না।তিন দিন আগে নিয়োগ দিলাম ব্যক্তিগত সহকারী হিসেবে, আর আজকেই দেরী?
এখন টাই কে বাঁধবে শুনি? দূর ছাই। জুতোর ফিতে বাঁধতে শিখলাম না এতোদিনে!টাই বাঁধা আমার কম্য না।যা হয়, পরে দেখা যাবে।
দেরী হয়ে গেলো- সকাল ১১:৩০এ ইউরো ষ্টার কোম্পানি পরিচালকদের সাথে দেখা করার কথা।কোম্পানীর ৪০% শেয়ার কিনবো।
দুপুরে হোটেল হায়াত রিজেন্সিতে খাবার খাবো এইচ এস বি সি ব্যাংকের পরিচালক পর্ষদ সভাপতির সাথে।কথা দিয়েছি, যতোটা পারি ওদের ব্যাংকে টাকা জমা করব।
কি যে করি,ওই মেয়েটা আসছে না।সব কাগজ তার কাছে।

আসলে, ইউরো মিলিয়নের একটা লটারি মুহূর্তেই জীবনের মোড় ঘুরিয়ে নিল।গত চার বছর কেউ জিতেনি। এমাসে আমি জিতলাম।
চার বছরের সব টাকা জিতলাম।
আমি ! আমি ! আমি !
বিকেলে তোর জন্য কিছু কাপড় কিনতে যাব।কি যে পছন্দ করিস! একটার প্রিন্ট হয় আমার চায়ের মগের মতো – আরেকটার হয় বিছানার চাদরের মতো।কালোতে লাল ছোপ!

রাতে যেন কার সাথে দেখার করার কথা!ও হ্যা। মনে পরেছে – রাতে লাফার্জ সিমেন্ট কোম্পানি কিনব।কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠান।
দরজার ঘন্টি বাজছে।এতো সময়ে তিনি এলেন, সহকারী ম্যাডাম।
না, বেলের সাথে বিছানা কাঁপছে!কাঁপছে কেন? তার মানে এতোক্ষন স্বপ্নে ছিলাম!মোবাইল এলার্ম দিচ্ছে!
সাদা হোমার, মার্সিডিজ হেলিকপ্টার-আহারে!
পৃথিবীতে স্বপ্ন দেখতেই শুধু অধিকার লাগে না।
আর ঘুমালে হবে না, কাজে যেতে হবে।
পাবলিক বাসে চরেই যাই।
হেডফোনে গান শুনে শুনে যাব- “ও মন সূয়ারে একবার পিন্জিরায় আও দেখি ” !

 

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com