Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৫:০৮ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০২০

মৌলভীবাজারে অটোরিকশাচালকদের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজিচালিত অটোরিকশাচালকদের কমিটিকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ফজলুর রহমান (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- অটোরিকশাচালক ইলিয়াস ও স্থানীয় ইউপি সদস্য ছালিক মিয়া। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে […]

মৌলভীবাজারে অটোরিকশাচালকদের সংঘর্ষে নিহত ১
মৌলভীবাজার প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজিচালিত অটোরিকশাচালকদের কমিটিকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ফজলুর রহমান (২৭) নামের এক চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- অটোরিকশাচালক ইলিয়াস ও স্থানীয় ইউপি সদস্য ছালিক মিয়া।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ইমামবাজারস্থ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের কমিটিকে নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকদিন পর পর এরকম সংঘর্ষের ঘটনাও ঘটত। আজ মঙ্গলবার দুপুরে চালকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে চালক ফজলুর রহমানকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অটোরিকশাচালকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২/৩ জন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com