Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১২:১৩ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০২০

মুরাদপুরে সাড়ে ১৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ২

শহরতলীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা মোবাইল ফোনের চালান আটক করেছে র‌্যাব। অভিযানে জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও। এ সময় ঘটনার সাথে জড়িত দুইজন চোরাকারবারিকে আটক করা হয়। সোমবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত চোরাকারবারিদের শাহপরান (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত চোরা কারবারিরা হলো, শাহজালাল উপশহরের মৃত […]

মুরাদপুরে সাড়ে ১৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ২
১ মিনিটে পড়ুন |

শহরতলীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা মোবাইল ফোনের চালান আটক করেছে র‌্যাব।

অভিযানে জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও। এ সময় ঘটনার সাথে জড়িত দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

সোমবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত চোরাকারবারিদের শাহপরান (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত চোরা কারবারিরা হলো, শাহজালাল উপশহরের মৃত আব্দুল বছিরের ছেলে বুখাইর আহমেদ (২৯) ও একই এলাকার মো. আব্দুল মতিন সোহেলের ছেলে মো. পলাশ আহমেদ (২৯)।

এই তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন।

তিনি জানান, তাদের হেফাজতে থাকা ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৭১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য অনুমানিক সাড়ে ১৮ লাখ টাকা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত সদর কোম্পানীর একটি আভিযানিক দল তাদেরকে আটক করে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com