কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্মছড়া বাগানের বিভিন্ন চা শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।আটক ব্যক্তিরা হলো-রামসরণ দেশওয়ারা (৩১), রাজেন তাঁতি (৪৫), বাবুলাল ভূইয়া (৫০), রাজমোহন মুন্ড (৪০) ও টুকুন মুন্ডা (৩৫)। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম এর নেতৃত্বে […]
কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্মছড়া বাগানের বিভিন্ন চা শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।আটক ব্যক্তিরা হলো-রামসরণ দেশওয়ারা (৩১), রাজেন তাঁতি (৪৫), বাবুলাল ভূইয়া (৫০), রাজমোহন মুন্ড (৪০) ও টুকুন মুন্ডা (৩৫)।
গত শুক্রবার রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমাম, গোলাম মোস্তফা, সবুজ আহমেদসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদ ও মদ বানানোর সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পদ্ধছড়া চা বাগানের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে ৭৪ লিটার দেশি চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||