Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১২:২৬ অপরাহ্ণ, ২৬ জুলাই ২০২০

লাইফ সাপোর্টে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরা‌ফিল আলম

দেশদিগন্ত ডেস্ক : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আস‌নের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইসরা‌ফিল আলম রাজধানীর একটি হাসপাতা‌লে ফুসফুস ইনফেকশনে আক্রান্ত হ‌য়ে লাইফ সাপোর্টে আছেন। শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় তার স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। দশদিন আগে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ এলেও পরবর্তীতে করোনা নেগেটিভ আসে। এরপর ফুসফুস ইনফেকশন ধরা […]

লাইফ সাপোর্টে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরা‌ফিল আলম
দেশদিগন্ত ডেস্ক
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত ডেস্ক : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আস‌নের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইসরা‌ফিল আলম রাজধানীর একটি হাসপাতা‌লে ফুসফুস ইনফেকশনে আক্রান্ত হ‌য়ে লাইফ সাপোর্টে আছেন। শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় তার স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

দশদিন আগে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ এলেও পরবর্তীতে করোনা নেগেটিভ আসে। এরপর ফুসফুস ইনফেকশন ধরা পরে। এছাড়াও তিনি হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত।
টানা তিনবারের সংসদ সদস্য ইসরাফিল আলমের জন্ম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। তার রাজনৈতিক শিক্ষাগুরু প্রয়াত আহসান উল্লাহ মাস্টার। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতির দায়িত্বে আছেন।

নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মো. ইসরাফিল আলম ধানের শীষের মনোনীত প্রার্থী মো. আলমগীর কবিরকে পরাজিত করে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটিতে বিজয়ী হন। এরপর ২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com