Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৭:২৮ অপরাহ্ণ, ২৪ জুলাই ২০২০

দক্ষিণ সুরমায় ঘুমন্ত স্বামীকে হত্যাকারী স্ত্রী গ্রেফতার

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় ঘুমন্ত স্বামীকে গোপনাঙ্গ কর্তন করে হত্যার পর পালিয়ে গিয়েও বাঁচতে পারেননি নিজাম আহমদের স্ত্রী জেনি বেগম (৪০)। বৃহস্পতিবার রাতে তাকে হাকালুকি হাওর থেকে গ্রেফতার করে পুলিশ। সে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া মধ্যপাড়ার আছাই মিয়ার মেয়ে। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ সুরমার পশ্চিম মমিনখলায় তালাবদ্ধ ঘরের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার […]

দক্ষিণ সুরমায় ঘুমন্ত স্বামীকে হত্যাকারী স্ত্রী গ্রেফতার
সিলেট প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় ঘুমন্ত স্বামীকে গোপনাঙ্গ কর্তন করে হত্যার পর পালিয়ে গিয়েও বাঁচতে পারেননি নিজাম আহমদের স্ত্রী জেনি বেগম (৪০)। বৃহস্পতিবার রাতে তাকে হাকালুকি হাওর থেকে গ্রেফতার করে পুলিশ। সে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া মধ্যপাড়ার আছাই মিয়ার মেয়ে।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ সুরমার পশ্চিম মমিনখলায় তালাবদ্ধ ঘরের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তার ঘাড়ে কোপ এবং লিঙ্গ কর্তন করা হয়। নিজাম আহমদ (৪০) নগরীর ছড়ারপারের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে মমিনখলার আব্দুল গফফার হারুন মিয়ার বাসার ভাড়াটিয়া ছিলেন।

এদিকে, নিজাম আহমদের লাশ উদ্ধারের পর থেকে পলাতক ছিলেন স্ত্রী জেনি বেগম। তবে নাজিম হত্যার ৮ ঘন্টার মাথায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া পিপিএম এর নির্দেশনায়, মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সুহেল রেজার তত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে এবং ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামানসহ দক্ষিণ সুরমা থানা পুলিশ জেনি বেগমকে হাকালুকি হাওর থেকে গ্রেফতার করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com