Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৬:৪৫ অপরাহ্ণ, ২৪ জুলাই ২০২০

শ্রীমঙ্গলে চা বাগানের থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। জানা যায় মৃত ব্যক্তি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত চকির মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫০)। শুক্রবার (২৪ জুলাই ) সকাল ৮টার দিকে খবর পেয়ে উপজেলার গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে […]

শ্রীমঙ্গলে চা বাগানের  থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
জানা যায় মৃত ব্যক্তি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত চকির মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫০)।
শুক্রবার (২৪ জুলাই ) সকাল ৮টার দিকে খবর পেয়ে উপজেলার গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী জানান, মৃত নুরুল ইসলাম পেশায় একজন কৃষক। এলাকাবাসীর ধারণা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে তাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, আমাদের ধারণা রাতে কোন এক সময় নুরুল ইসলামকে মেরে তার লাশ চা বাগানে ফেলে যায়।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে তাকে কিভাবে খুন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com