Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১০:৩৫ অপরাহ্ণ, ২০ জুলাই ২০২০

কানাইঘাটে কোবিড-১৯ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিলেট বিভাগ এসোসিয়েশন মালয়েশিয়ার উপহার সামগ্রী বিতরণ

সিলেট বিভাগ এসোসিয়েশন মালয়েশীয়া কর্তৃক কোবিড-১৯ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের সাহায্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ জুলাই সোমবার কানাইঘাট উপজেলার ৩নং পুর্বদিঘীরপার ইউনিয়নের সর্দার মাটি গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করে অতিথিবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, বিভিন্ন সংকটময় সময়ে প্রবাসীরা অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা প্রদান করেছেন। প্রাণঘাতী […]

কানাইঘাটে কোবিড-১৯ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিলেট বিভাগ এসোসিয়েশন মালয়েশিয়ার উপহার সামগ্রী বিতরণ
২ মিনিটে পড়ুন |

সিলেট বিভাগ এসোসিয়েশন মালয়েশীয়া কর্তৃক কোবিড-১৯ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের সাহায্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ জুলাই সোমবার কানাইঘাট উপজেলার ৩নং পুর্বদিঘীরপার ইউনিয়নের সর্দার মাটি গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করে অতিথিবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, বিভিন্ন সংকটময় সময়ে প্রবাসীরা অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা প্রদান করেছেন। প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে যখন গোটা বিশ্বে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, তখন প্রবাসীরা দেশের মানুষের কথা ভেবে সাহায্যে নিরলসভাবে এগিয়ে এসেছেন। বক্তারা সিলেট বিভাগ এসোসিয়েশন মালয়েশীয়া উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, দেশের এই করোনা সংকটকালীন সময়েও সিলেট বিভাগ এসোসিয়েশন মালয়েশীয়া অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিরতণ করে যাচ্ছে যা বর্তমান সময়ে একটি সময় উপযোগী উদ্যোগ। বক্তারা অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় ও সাবেক ইউপি সদস্য নুর উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট ল’ কলেজের ছাত্র সংসদের সাবেক ভি. পি ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ভি.পি মাহবুবুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং পূর্ব দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল, কামান্ডার বশির আহমদ, বারহাল ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ছাত্রনেতা শাহজাহান চৌধুরী, মাষ্টার আবুল কালাম আজাদ, হুসেন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

উপহার সামগ্রী মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি তৈল, সেমাই, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি চিনি ও ১ কেজি লবন। ১১০ পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com