Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৭:৫৭ অপরাহ্ণ, ২০ জুলাই ২০২০

সিলেটে শ্রমিক নেতা খুনের মামলার ৩ আসামি আটক

সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপন হত্যা মামলার তিন আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে এক আসামিকে পুলিশ গ্রেফতার করে ও বাকি দুইজন আদালতে আত্মসমর্পন করেছিলেন। সোমবার দুপুরে তিনজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো তিন আসামি হচ্ছে দক্ষিণ সুরমার বরইকান্দি ১নং […]

সিলেটে শ্রমিক নেতা খুনের মামলার ৩ আসামি আটক
দেশ দিগন্ত সিলেট ডেক্স:
১ মিনিটে পড়ুন |

সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপন হত্যা মামলার তিন আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে এক আসামিকে পুলিশ গ্রেফতার করে ও বাকি দুইজন আদালতে আত্মসমর্পন করেছিলেন।

সোমবার দুপুরে তিনজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো তিন আসামি হচ্ছে দক্ষিণ সুরমার বরইকান্দি ১নং রোডের মৃত ফরিদ আহমদের ছেলে ইজাজুল, একই এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে রিমু ও লিলু মিয়ার ছেলে সেবুল হাসান। এর মধ্যে ইজাজুল ও রিমু সিলেট মহানগর ৩য় আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। বিচারক শারমিন খানম নিলা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, রবিবার সেবুল হাসানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হানিফ বাস কাউন্টারের সামনে থেকে আটক করে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

এদিকে, শ্রমিক নেতা রিপন হত্যা মামলায় প্রধান আসামিসহ দু’জনের আত্মসমর্পণের খবর পেয়ে তাদের ফাঁসির দাবিতে সিলেট জেলা ও দায়রা জজ আদালত সংলগ্ন জেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ এসে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। #

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com