Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৩:৫৯ অপরাহ্ণ, ২০ জুলাই ২০২০

রাজনগরের লঘাটা নদী থেকে কিশোরির লাশ উদ্ধার

রাজনগর উপজেলায় নিখোঁজের ১ দিন পর আজ সোমবার ফাহমিদা (১২) নামক এক কিশোরির ভাসমান লাশ লঘাটা নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরি কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের ছালিক মিয়ার মেয়ে। জানা যায়, কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের কুতুব মিয়ার বাড়িতে বেড়াতে আসে কিশোরি ফাহমিদা। ১৯ জুলাই রোববার বেলা আনুমানিক ১২টায় সে লঘাটা নদীতে পড়ে নিখোঁজ হয়। […]

রাজনগরের লঘাটা নদী থেকে কিশোরির লাশ উদ্ধার
রাজনগর প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

রাজনগর উপজেলায় নিখোঁজের ১ দিন পর আজ সোমবার ফাহমিদা (১২) নামক এক কিশোরির ভাসমান লাশ লঘাটা নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরি কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের ছালিক মিয়ার মেয়ে।

জানা যায়, কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের কুতুব মিয়ার বাড়িতে বেড়াতে আসে কিশোরি ফাহমিদা। ১৯ জুলাই রোববার বেলা আনুমানিক ১২টায় সে লঘাটা নদীতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনগর থানা পুলিশের তৎপরতায় মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের একটি দল এবং সিলেট থেকে ডুবুরি নামিয়ে ফাহমিদাকে উদ্ধারে ব্যর্থ হন।

এদিকে সোমবার সকাল আনুমানিক ১০টা নাগাদ লঘাটা নদীতে ফাহমিদার লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে কুতুব মিয়ার বাড়িতে নিয়ে আসেন।

কামারচাক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার শেখ মো. গিয়াস উদ্দিন বেলা ১টায় লাশ উদ্ধাওে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়া নিতে চাচ্ছে। তার জন্য অতিরিক্ত জেরা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে পারলে লাশ পরিবারকে দেয়া হবে। নতুবা থানায় নিয়ে আসা হবে এবং ময়নাতদন্ত করা হবে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com