Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৮:৫২ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০২০

সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ৩৪ জনের মধ্যে নৌকা বিতরণ করা হয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ৩৪ জন উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ করা হয়েছে। এ সময় আরও ৪৫ জন উপকারভোগীকে মাছ ধরার উপকরণ (ফাস জাল) দেওয়া হয়। শনিবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের মীরশংকর বাজারে এ উপকরণগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজ উদ্দিন লবিক, সিএনআরএস […]

সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ৩৪ জনের মধ্যে নৌকা বিতরণ করা হয়
কুলাউড়া প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ৩৪ জন উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ করা হয়েছে। এ সময় আরও ৪৫ জন উপকারভোগীকে মাছ ধরার উপকরণ (ফাস জাল) দেওয়া হয়।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের মীরশংকর বাজারে এ উপকরণগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজ উদ্দিন লবিক, সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ওয়ার্ল্ড ফিশের এফডিও মো. হাবিবুর রহমান, জিসিডিও নীহার রঞ্জন, প্রকিউরমেন্ট অফিসার শরফুল আলম, ইউনিয়ন সমন্বয়কারী শাহরিয়ার হাসান, মাঠ সহায়তাকারী মো. লাবু হোসেন, কমিউনিটি মোবিলাইজার রুপালি দাস ও সাহেদা বেগম।
প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী শাহরিয়ার হাসান জানান, ইউনিয়নের গৌরীশঙ্কর, মীরশংকর, রায়গ্রাম ও লৈয়ারহাই এলাকায় ‘সূচনা’ প্রকল্পের উপকারভোগী ৩৪টি মৎস্যজীবী পরিবারকে নৌকা এবং আরও ৪৫ জন উপকারভোগীকে মাছ ধরার উপকরণ (ফাস জাল) দেওয়া হয়েছে। এর আগে গত ৪ ও ৬ জুলাই উপরোক্ত ৫টি এলাকার ৪৪ জন উপকারভোগীকে মাছ ধরার উপকরণ ঝাঁকি জাল এবং ডরি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উপকারভোগীরা যাতে এই উপকরণগুলো দিয়ে মাছ আহরণ করে নিজের পরিবারের খাধ্যের যোগান এবং আর্থিক অসচ্ছলতা কিছুটা দূর করতে পারেন সে লক্ষ্যেই এগুলো দেওয়া হয়েছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com