Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৮:০১ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০২০

কুলাউড়ায় উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ করল সূচনা

কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ৩৪ জন উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ করা হয়েছে। এসময় আরও ৪৫ জন উপকারভোগীকে মাছ ধরার উপকরণ (ফাস জাল) দেয়া হয়েছে। শনিবার ১৮ জুলাই বিকালে ইউনিয়নের মীরশংকর বাজারে এ উপকরণগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আজিজ উদ্দিন লবিক, সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ওয়ার্ল্ড ফিশের এফডিও […]

কুলাউড়ায় উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ করল সূচনা
কুলাউড়া প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ৩৪ জন উপকারভোগীদের মধ্যে নৌকা বিতরণ করা হয়েছে। এসময় আরও ৪৫ জন উপকারভোগীকে মাছ ধরার উপকরণ (ফাস জাল) দেয়া হয়েছে। শনিবার ১৮ জুলাই বিকালে ইউনিয়নের মীরশংকর বাজারে এ উপকরণগুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আজিজ উদ্দিন লবিক, সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ওয়ার্ল্ড ফিশের এফডিও মোঃ হাবিবুর রহমান, জিসিডিও নীহার রঞ্জন, প্রকিউরমেন্ট অফিসার শরফুল আলম, প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী শাহরিয়ার হাসান, মাঠ সহায়তাকারী মো. লাবু হোসেন এবং সূচনার কমিউনিটি মোবিলাইজার রুপালি দাস ও সাহেদা বেগম।

সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী সাহরিয়ার হাসান জানান, আজকে ইউনিয়নের গৌরীশঙ্কর, মীরশংকর, রায়গ্রাম ও লৈয়ারহাই এলাকার বাসিন্দা, সুচনা প্রকল্পের উপকারভোগী এমন ৩৪ টি মৎস্যজীবী পরিবারকে নৌকা এবং আরও ৪৫ জন উপকারভোগীকে মাছ ধরার উপকরণ (ফাস জাল) দেয়া হয়। এর আগে গত ৪ ও ৬ জুলাই উপরোক্ত ওই পাচটি এলাকার ৪৪ জন উপকারভোগীর হাতে মাছ ধরার উপকরণ ঝাঁকি জাল এবং ডরি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, উপকারভোগীরা যাতে এই উপকরণগুলো দিয়ে মাছ আহরন করে নিজের পরিবারের খাদ্য সঞ্চার এবং আর্থিক অসচ্ছলতা কিছুটা দুর করতে পারে সে লক্ষেই দেয়া।#

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com