Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১:১৪ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০২০

নদীপথে কোম্পানীগঞ্জে চাঁদাবাজির সময় আটক ৭

সিলেটের কোম্পানীগঞ্জের নদীপথে বালুবাহী নৌকা হতে চাঁদাবাজির সময় ৭ চাঁদাবাজকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলের নির্দেশনায় এসআই অভিজিৎ দাস ও এসআই নবী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুঁড়ি সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে […]

নদীপথে কোম্পানীগঞ্জে চাঁদাবাজির সময় আটক ৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

সিলেটের কোম্পানীগঞ্জের নদীপথে বালুবাহী নৌকা হতে চাঁদাবাজির সময় ৭ চাঁদাবাজকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলের নির্দেশনায় এসআই অভিজিৎ দাস ও এসআই নবী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুঁড়ি সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে বালুবাহী ষ্টীল বডি নৌকা থেকে চাঁদাবাজি করা অবস্থায় ৭ চাঁদাবাজকে আটক করে। আটককৃতদের কাছ থেকে দেশিয় অস্ত্র, ১টি ইঞ্জিনবাহী নৌকা ও আদায়কৃত চাঁদার ২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার তেলিখাল ইউনিয়নের গৌখালের পাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে বিল্লাল (৩০), আজর আলীর ছেলে দুদু মিয়া (৪০), হাছন আলীর ছেলে চেরাগ আলী (৩৫), তাহের আলীর ছেলে আব্দুল হালিম (৩২), আব্দুস সোবহানের ছেলে তাজ উদ্দিন (৩০), রাশিদ আলীর ছেলে কামাল (৩৬), মজর আলীর ছেলে জৈন উদ্দিন (৩২)।
আটকের সত্যতা নিশ্চিত করে এসআই অভিজিৎ দাস বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com