Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১২:৪৫ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০২০

সিলেট বিভাগে একদিনে ৯৫ জন শনাক্ত, মোট আক্রান্ত হলো ৬৬১৩ জন

সিলেট বিভাগের চার জেলায় শনিবার (১৮ জুলাই) একদিনে ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জ জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ২৩ জন এবং মৌলভীবাজারজেলায় ২৮ জন রয়েছেন। শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনাশনাক্ত হয়। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু […]

সিলেট বিভাগে একদিনে ৯৫ জন শনাক্ত, মোট আক্রান্ত হলো ৬৬১৩ জন
২ মিনিটে পড়ুন |

সিলেট বিভাগের চার জেলায় শনিবার (১৮ জুলাই) একদিনে ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জ জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ২৩ জন এবং মৌলভীবাজারজেলায় ২৮ জন রয়েছেন।
শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনাশনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ল্যাবে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৩ জন চিকিৎসকসহ ৬৬ জনের করোনাপজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারজেলায় ২৮ জন রয়েছেন বলে জানা গেছে।
সিলেট জেলার নতুন শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলার ১২ জন, ওসমানীনগর উপজেলার ২ জন এবং কানাইঘাট উপজেলার ১ জন রয়েছেন। এছাড়া গতকাল শাবির ল্যাবে সিলেট জেলার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের ল্যাবে গতকাল ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০ জন সুনামগঞ্জজেলার এবং ৯ জন সিলেট জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়াগেছে।
রাতে শনাক্ত হওয়া ৯৫ জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৩৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৮০ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৫ জন এবং মৌলভীবাজারে ৮৪৫ জন।
শনিবার সকাল পর্যন্ত বিভাগের চারজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮৬ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ১০ জন মারা গেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com