Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৫:৪২ অপরাহ্ণ, ১৮ জুলাই ২০২০

কুলাউড়ায় নিখোঁজের একদিন পর মিলল রাসেলের লাশ

কুলাউড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর রাসেল আহমদ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার হোসেনপুর গ্রামের একটি হাওরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত রাসেল উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের মজমিল আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল ১৫ জুলাই রাত ১১ টার দিকে […]

কুলাউড়ায় নিখোঁজের একদিন পর মিলল রাসেলের লাশ
কুলাউড়া প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

কুলাউড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর রাসেল আহমদ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার হোসেনপুর গ্রামের একটি হাওরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত রাসেল উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের মজমিল আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল ১৫ জুলাই রাত ১১ টার দিকে সে তাঁর নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোন সন্ধান না পাওয়ায় তাঁর পরিবার ১৬ জুলাই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। অবশেষে শুক্রবার (১৭ জুলাই) সকালে হোসেনপুর গ্রামের একটি হাওরের পানিতে তাঁর মৃত লাশ পাওয়া যায়।

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ থানার ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, সে কিভাবে মারা গেছে এখন কিছুই বলা যাচ্ছেনা। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com