Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৪:৪৩ অপরাহ্ণ, ১৭ জুলাই ২০২০

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫১ মৃত্যু, মৃত্যু আড়াই হাজার ছাড়ালো

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৫৪৭ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ৩ হাজার ৩৪। এতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত […]

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৫১ মৃত্যু, মৃত্যু আড়াই হাজার ছাড়ালো
দেশদিগন্ত ডেস্ক
১ মিনিটে পড়ুন |

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৫৪৭ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ৩ হাজার ৩৪। এতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৬০ জনের নমুনা। এছাড়া একদিনে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ।

তার ১০ দিন পর ১৮ই মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com