Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১:০৯ অপরাহ্ণ, ১৭ জুলাই ২০২০

আরো ১৩২ করোনা শনাক্ত, সিলেট বিভাগে আক্রান্ত মোট ৬৪১৬ জন

সিলেট বিভাগের চার জেলায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ১৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৫৪ জন, সুনামগঞ্জ জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ২৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক […]

আরো ১৩২ করোনা শনাক্ত, সিলেট বিভাগে আক্রান্ত মোট ৬৪১৬ জন
২ মিনিটে পড়ুন |

সিলেট বিভাগের চার জেলায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ১৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৫৪ জন, সুনামগঞ্জ জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ২৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৪ জন চিকিৎসকসহ ৯৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তন্মোধ্যে, সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জ জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ২৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন।
সিলেট জেলার শনাক্তদের মধ্যে ২১ জন সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলার, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩ জন, ওসমানীনগরে ২ জন, বিশ্বনাথ উপজেলার ২ জন, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কানাইঘাট ও বালাগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন। এছাড়া শাবির ল্যাবে সিলেট জেলার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার রাতে সিলেট জেলায় ৫৪ জন করোনাভাইরাসে আক্রন্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গতকাল ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ জন সুনামগঞ্জ জেলার এবং ২২ জন সিলেট জেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে বুধবার ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে শনাক্ত হওয়া ১৩২ জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩২৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৫৫ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮ জন এবং মৌলভীবাজারে ৮১৮ জনে।
একই সময়ে বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ৮ জন মারা গেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com