এ ঘটনায় নারী এসআই (নি:) সাবিকুন নাহার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, বুধবার রাতে এসআই (নি:) সাবিকুন নাহার থানায় দায়িত্ব পালন শেষে দক্ষিণ সুরমা থানার মহিলা ব্যারাকে যাওয়ার জন্য তিনি সিএনজি অটোরিকশায় ওঠেন। এসময় গাড়ীটি ওসমানী মেডিকেল কলেজ […]
এ ঘটনায় নারী এসআই (নি:) সাবিকুন নাহার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বুধবার রাতে এসআই (নি:) সাবিকুন নাহার থানায় দায়িত্ব পালন শেষে দক্ষিণ সুরমা থানার মহিলা ব্যারাকে যাওয়ার জন্য তিনি সিএনজি অটোরিকশায় ওঠেন। এসময় গাড়ীটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১নাম্বার গেইটের সামনে পৌছামাত্র চারজন ছিনতাইকারী গাড়ীটির গতিরোধ করে। তখন ছিনতাইকারীরা গাড়ীতে থাকা পুলিশ সদস্যের ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টাকরলে তিনি ও চালক প্রতিবাদ করলে ছিনতাইকারীদের একজন ছোরা দিয়ে চালক জুয়েল আহমদের ডান পায়ের হাটুতে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ওই এলাকায় দায়িত্বরত কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নগরীর ঘাসিটুলা ও নবাব রোডে অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, সুনামগঞ্জের আফাজ্জল হোসেনের ছেলে আকিনুর ইসলাম আকিন (১৯) ও দিরাই থানাধীন ভাটিপাড়া গ্রামের শামীম আহমদের ছেলে নাঈম আহমদ (১৯), তারা দু’জনই ঘাসিটুলা মাদ্রসা রোডের মোস্তাক মিয়ার কলোনীতে বসবাস করে আসছে। এছাড়াও দক্ষিণ সুনামগঞ্জের শত্রæ মর্ধন পাগলা গ্রামের রনজিত পালের ছেলে রনি পাল (২১), বর্তমানে সে নবাব রোডের ২০৬ বাসায় থাকে এবং কিশোরগঞ্জের অষ্টগ্রামের খয়ারপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে শফিকুল ইসলাম (২২), সে বর্তমানে ঘাসিটুলা মাদ্রসা রোডের মোস্তাক হাজীর কলোনীতে থাকে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||