সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১২৮ জন শনাক্ত আক্রান্তের সংখ্যা ৬ হাজার দুইশো ছাড়িয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১২৮ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫৩ জন, সুনামগঞ্জের ২৯ জন, হবিগঞ্জের ৮ জন এবং মৌলভীবাজার জেলার ৩৮ জন। তবে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে […]
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১২৮ জন শনাক্ত আক্রান্তের সংখ্যা ৬ হাজার দুইশো ছাড়িয়েছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১২৮ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫৩ জন, সুনামগঞ্জের ২৯ জন, হবিগঞ্জের ৮ জন এবং মৌলভীবাজার জেলার ৩৮ জন। তবে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সিলেট জেলার এবং দুইজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ২৭১ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৩৫ জন, হবিগঞ্জে ৯৯৫ জন ও মৌলভীবাজারের ৭৮৩ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১১০ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৩ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে আটজন এবং মৌলভীবাজার জেলায় আটজন রয়েছেন।
সিলেট বিভাগে ২ হাজার ৪৯৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৩৭ জন, সুনামগঞ্জের ৯০২ জন, হবিগঞ্জের ৪৪৭ জন ও মৌলভীবাজার জেলার ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৩৮ জনকে।
করোনা আক্রান্ত ২০৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৯ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৩ জন ও মৌলভীবাজারে ২৫ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলার একজন এবং হবিগঞ্জ জেলার দুইজনের মৃত্যু হয়েছে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||