Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৮:৪৫ অপরাহ্ণ, ১২ জুলাই ২০২০

সিলেট সরকারী আলিয়া মাঠে পশুর হাটের সিদ্ধান্ত বাতিলের আহবান’

সিলেট সরকারী ‌আলিয়া মাদ্রাসায় কোরবানীর পশুর হাট না বসাতে সিলেট সিটি মেয়র ও জেলা প্রশাসককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। একইসাথে মেয়র ও জেলা প্রশাসকের কাছে ‌আলিয়ায় পশুর হাট না বসাতে আহবান জনিয়েছে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ও সিলেট সরকারী ‌আলিয়া মাদ্রাসার প্রাক্তণ ছাত্র পরিষদ। নোটিশ ও এসব আবেদনে বলা হয়, সিলেটজুড়ে করোনার সংক্রমণ ও […]

সিলেট সরকারী আলিয়া মাঠে পশুর হাটের সিদ্ধান্ত বাতিলের আহবান’
সিলেট প্রতিনিধি
২ মিনিটে পড়ুন |

সিলেট সরকারী ‌আলিয়া মাদ্রাসায় কোরবানীর পশুর হাট না বসাতে সিলেট সিটি মেয়র ও জেলা প্রশাসককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। একইসাথে মেয়র ও জেলা প্রশাসকের কাছে ‌আলিয়ায় পশুর হাট না বসাতে আহবান জনিয়েছে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ও সিলেট সরকারী ‌আলিয়া মাদ্রাসার প্রাক্তণ ছাত্র পরিষদ।

নোটিশ ও এসব আবেদনে বলা হয়, সিলেটজুড়ে করোনার সংক্রমণ ও মহামারী পরিস্তিতিতে মানুষ আতংকিত। এ অবস্থায় নগরীর প্রাণকেন্দ্র আলীয়া মাদ্রাসা মাঠে কোরবানীর পশুর হাট বসানোর খবর চরম ভীতি ও আতংকের সঞ্চার করেছে। কারণ এই মাঠের একশ গজের মধ্যে রয়েছে সিলেটের করোনা আইসোলেশন সেন্টার। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী দরগাহ মাদ্রাসা ও মসজিদ, একাধিক বেসরকারী ক্লিনিক, ওসমানী হাসাপাতাল ছাত্রাবাস, ডাক্তার স্টাফ কোয়ার্টার, আবাসিক এলাকা এবং আলীয়া মাদ্রাসা। এ অবস্থায় এখানে কোরবানীর পশুর হাট বসানো কনো অবস্থাতেই সমিচিন নয়। এখানে হাট বসালে করোনার সংক্রমণ ঝুঁকি রয়েছে। রয়েছে মানুষের জীবন ও স্বাস্থের জন্য চরম হুমকি।

আবেদনে বলা হয়, মাদ্রাসা মাঠে পশুর হাটে দেশের অসংখ্য পশু বিক্রেতারা এখানে আসবে। তারা যে করোনা ভাইরাস বহন করে আনবেনা এ নিশ্চয়তা কে দেবে। তাই নগরবসীর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আলীয়া মাদ্রসা মাঠে কোরবানীর পশুর হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। ‘অস্থায়ী পশুর হাট ইজারা দরপত্র বিজ্ঞপ্তি’ বাতিল ও প্রত্যাহার করতে হবে।

আজ রোববার লিগ্যাল নোটিশ প্রদানকারী আইনজীবী হলেন কাজী মোশাররফ রাশেদ। এছাড়া জালালাবাদ প্রবাসী পরিষদের পক্ষে আবেদন করেন পরিষদের প্রেসিডেন্ট এডভোকেট মো: আব্দুর রহমান চৌধুরী, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তণ ছাত্র পরিষদের পক্ষে আবেদন করেন পরিষদের প্রেসিডেন্ট মাওলানা ফিরোজ উদ্দিন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com