Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৮:৩৪ অপরাহ্ণ, ১২ জুলাই ২০২০

কুলাউড়া থেকে চুরি হওয়া টমটম ওসমানীনগরে উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার রবিরবাজার থেকে চুরি যাওয়া টমটম গাড়ী সিলেট জেলার ওসমানীনগর থানা এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। থানা সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে গত ২৭ জুন সুলতানপুর নিবাসী মছব্বির আলীর ব্যাটারী চালিত একটি টমটম গাড়ী চুরি হয়। পরবর্তীতে এ ব্যাপারে টমটমের […]

কুলাউড়া থেকে চুরি হওয়া টমটম ওসমানীনগরে উদ্ধার
কুলাউড়া প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার রবিরবাজার থেকে চুরি যাওয়া টমটম গাড়ী সিলেট জেলার ওসমানীনগর থানা এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। থানা সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে গত ২৭ জুন সুলতানপুর নিবাসী মছব্বির আলীর ব্যাটারী চালিত একটি টমটম গাড়ী চুরি হয়। পরবর্তীতে এ ব্যাপারে টমটমের মালিক বাদী হয়ে গত ১০ জুলাই কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এস আই মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে এএস আই আক্তার হোসেনসহ সঙ্গীয় ফোর্স সিলেট জেলার ওসমানীনগর থানা এলাকায় মামলার পরদিন রাতে এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মামলার ২৪ ঘন্টার মধ্যে গত শনিবার ভোরে তাজপুর বাজারের টমটম ষ্ট্যান্ড থেকে গাড়ী চোর মোঃ গোলাব আলী (২৪) কে গ্রেফতার করে তার হেফাজত থেকে চুরি যাওয়া টমটম গাড়ী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী গোলাব সিলেট জেলার ওসমানীনগর থানাধীন মজলিশপুর নিবাসী মৃত শরীফ মিয়ার ছেলে। পরে গ্রেফতারকৃত গাড়ী চোর গোলাবকে শনিবার মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com