Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১:০২ অপরাহ্ণ, ১২ জুলাই ২০২০

সিলেটে একই ব্যানারে কামরান ও এমএ হকের জন্য দোয়া মাহফিল

সদ্য প্রয়াত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এমএ হকের জন্য একই ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জানা যায়, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের […]

সিলেটে একই ব্যানারে কামরান ও এমএ হকের জন্য দোয়া মাহফিল
সিলেট প্রতিনিধি
২ মিনিটে পড়ুন |

সদ্য প্রয়াত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এমএ হকের জন্য একই ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জানা যায়, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও দরগা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সহসাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদের যৌথ উদ্যোগে শনিবার (১১ জুলাই) রাতে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক প্রমুখ।
এই ব্যাতিক্রমী উদ্যাগের বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ বলেন, ‘এটিই হল আমাদের সিলেটের ঐতিহ্য। এই সম্প্রতি আমাদের পূর্ব পুরুষরা সৃষ্টি করে গেছেন। আমাদের তা ধরে রাখতে হবে। ‘
এবিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ‘সিলেটের রাজনীতিতে দলমতের বাইরে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা চাই এই সম্পর্ক সব সময় অটুট থাকুক। আমি এই দোয়ার দাওয়াত প্রথমেই মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ ভাইকে জানাই। তিনি তাতে রাজী হয়ে বলেন এটা মহত উদ্যোগ। পরবর্তীতে আমি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি তিনিও আমার প্রস্তাবে সাড়া দেন। কিন্তু আজ একটা জরুরি কাজের কারণে তিনি আসতে পারেননি। আমরা মরহুম বদরউদ্দিন আহমদ কামরান ও এমএ হক ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করি।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com