Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:৫২ পূর্বাহ্ণ, ১০ জুলাই ২০২০

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ প্রকৌশলীর মৃত্যু

শেরপুরে সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধাতিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া প্রকৌশলীর নাম মো. রেজাউল ইসলাম (২৭)। তিনি সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামের হারুন আলীর ছেলে। পুলিশ ও মৃত প্রকৌশলীর স্বজনদের সূত্রে জানা গেছে, রেজাউল ইসলাম সম্প্রতি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (প্রকৌশল) পাস […]

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ প্রকৌশলীর মৃত্যু
১ মিনিটে পড়ুন |

শেরপুরে সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধাতিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া প্রকৌশলীর নাম মো. রেজাউল ইসলাম (২৭)। তিনি সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামের হারুন আলীর ছেলে।

পুলিশ ও মৃত প্রকৌশলীর স্বজনদের সূত্রে জানা গেছে, রেজাউল ইসলাম সম্প্রতি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (প্রকৌশল) পাস করেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে তিনি ধাতিয়াপাড়া গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রকৌশলীর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল আলম ভূঁইয়া  বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com