Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:০৮ অপরাহ্ণ, ৯ জুলাই ২০২০

চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে শ্রীমঙ্গলে ত্রাণ বিতরণ

শ্রীমঙ্গল থেকে রাহিন চৌধুরী : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে ও এডুকো এর সহযোগিতায় ‘ইমার্জেন্সি রেন্সপন্স ফর দ্যা কোভিড-১৯ প্রজেক্টের’ আওতায় অসহায় গরীব পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলোয়-আলো প্রকল্পের আওতাভুক্ত কালাপুর ইউনিয়নের হাওর পাড়ের বরুনা হাজীপুর ফয়জুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এমসিডা এর আয়োজনে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন […]

চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে শ্রীমঙ্গলে ত্রাণ বিতরণ
শ্রীমঙ্গল থেকে রাহিন চৌধুরী :
১ মিনিটে পড়ুন |

শ্রীমঙ্গল থেকে রাহিন চৌধুরী : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে ও এডুকো এর সহযোগিতায় ‘ইমার্জেন্সি রেন্সপন্স ফর দ্যা কোভিড-১৯ প্রজেক্টের’ আওতায় অসহায় গরীব পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আলোয়-আলো প্রকল্পের আওতাভুক্ত কালাপুর ইউনিয়নের হাওর পাড়ের বরুনা হাজীপুর ফয়জুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এমসিডা এর আয়োজনে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে এডুকো বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এর চারটি এনজিও সংস্থার মাধ্যমে দু’টি উপজেলার ৩০টি চা বাগান ও ২টি হাওড় এলাকায় পর্যায়ক্রমে ৯ হাজার ২শ ৬৯টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ৩১৩টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এগুলোর মধ্যে শ্রীমঙ্গ ২ হাজার ৩শ ৩০টি, বিটিএস-২হাজার ১শ ৩৩টি, আইডিয়া-২হাজার ৫শটি ও কমলগঞ্জে প্রচেষ্টা-২হাজার ৩শ ৬টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com