মৌলভীবাজারে আজ বুধবার (৮ জুলাই) নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ। তিনি বলেন, ‘মৌলভীবাজারে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়েছে।’ আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদরের ২৩ জন, বড়লেখা উপজেলায় ৩ […]
মৌলভীবাজারে আজ বুধবার (৮ জুলাই) নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ। তিনি বলেন, ‘মৌলভীবাজারে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়েছে।’
আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদরের ২৩ জন, বড়লেখা উপজেলায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, কুলাউড়ার ২ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং রাজনগর উপজেলার ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০৮ জনে। ইতোমধ্যে ৩১৩ জন সুস্থ হয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||