Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৮:৫৯ অপরাহ্ণ, ৭ জুলাই ২০২০

কুলাউড়ায় নন এমপিও শিক্ষকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

মহামারি করোনা ভাইরাসের কারণে সব শ্রেণী-পেশার মানুষ সরকারি সহায়তা পেলেও বঞ্চিত ছিলেন নন-এমপিও শিক্ষকরা। দেশের এই কঠিন সংকটের মুহুর্তে এই শিক্ষকদের জীবনের চাকা থমকে গিয়েছিলো। কিন্তু এবার তারাও পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা উপহার। সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কুলাউড়ায়ও করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ১৪৭ জন নন-এমপিও শিক্ষকরা পেয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। ২০১৯-২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর […]

কুলাউড়ায় নন এমপিও শিক্ষকরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
কুলাউড়া প্রতিনিধি:
২ মিনিটে পড়ুন |

মহামারি করোনা ভাইরাসের কারণে সব শ্রেণী-পেশার মানুষ সরকারি সহায়তা পেলেও বঞ্চিত ছিলেন নন-এমপিও শিক্ষকরা। দেশের এই কঠিন সংকটের মুহুর্তে এই শিক্ষকদের জীবনের চাকা থমকে গিয়েছিলো। কিন্তু এবার তারাও পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা উপহার। সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কুলাউড়ায়ও করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ১৪৭ জন নন-এমপিও শিক্ষকরা পেয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। ২০১৯-২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ অনুদান খাতে এই উপহার প্রদান করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার মো. শফিকুর রহমান, সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ১৪৭ জন নন-এমপিও শিক্ষকদের ৫ হাজার টাকা ও ২৬ জন কর্মচারীকে ২৫০০ টাকা করে মোট ৮ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়। এদিকে উপজেলার মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ২৫ হাজার টাকা, ১ জন শিক্ষক ১০ হাজার ও ১জন ছাত্রকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর এমন উপহার পেয়ে খুবই খুশি হয়েছেন নন-এমপিও শিক্ষকরা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তারা সকলে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, কোভিড-১৯ এর কারণে কর্মজীবী মানুষের মতো খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করছিলেন উপজেলার নন-এমপিও শিক্ষকরা। তাঁদের সুখ-দুঃখের কথা চিন্তা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার এক দৃষ্টান্ত দেখালেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী শেখ হাসিনা। উনার বিচক্ষণতায় সমাজের প্রতিটি স্তরের মানুষ ত্রাণ সহায়তা থেকে শুরু করে আর্থিক প্রণোদনা উপহার পাচ্ছে। এসময় তিনি সকল শিক্ষকদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।#

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com