Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৭:৪৯ অপরাহ্ণ, ৫ জুলাই ২০২০

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সেলসম্যানের মৃত্যু

কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ‘রবির’ সেলসম্যান সফিউল আলম (২৫) নামে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ব্রাম্মণবাজার-ভাটেরা রোডের সরকারিপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফিউল জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আরব আলীর ছেলে। জানা যায়, সফিউল আলম মোবাইল ফোন কোম্পানী ‘রবির’ সেলসম্যান হিসেবে কাজ করতেন। অফিসের কাজে তিনি ভাটেরা থেকে […]

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সেলসম্যানের মৃত্যু
১ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ‘রবির’ সেলসম্যান সফিউল আলম (২৫) নামে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ব্রাম্মণবাজার-ভাটেরা রোডের সরকারিপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফিউল জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আরব আলীর ছেলে।

জানা যায়, সফিউল আলম মোবাইল ফোন কোম্পানী ‘রবির’ সেলসম্যান হিসেবে কাজ করতেন। অফিসের কাজে তিনি ভাটেরা থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়ায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভাটেরাগামী পিকআপ গাড়ির সাথে বিকেল ৪ টার দিকে তার মোটরসাইকেল দুর্ঘটনায় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুসলিম এইড হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে তার অবস্থা আশংকাজনক হওয়ায় মুসলিম এইড হাসপাতালের চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রোববার সিলেটে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে পারিবারিকসূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com