মৌলভীবাজারে আজ রবিবার (৫ জুলাই) নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ তিনি সিলেট মিররকে বলেন, ‘মৌলভীবাজারে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’ আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদরের ১২ জন, কুলাউড়ার […]
মৌলভীবাজারে আজ রবিবার (৫ জুলাই) নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ
তিনি সিলেট মিররকে বলেন, ‘মৌলভীবাজারে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’
আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদরের ১২ জন, কুলাউড়ার ৭ জন, রাজনগরের ৫ জন, জুড়ীর ২ জন, কমলগঞ্জের ৩ জন, শ্রীমঙ্গলের ৩ জন, এবং বড়লেখা উপজেলার ৩ জন রয়েছেন।
এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫৭ জনে। ইতিমধ্যে ২৭৭ জন সুস্থ হয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||