Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১০:৫৯ পূর্বাহ্ণ, ৫ জুলাই ২০২০

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের করোনা শনাক্ত

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬ জন এবং হবিগঞ্জ জেলার ৩৭ জন। শনিবার (০৪ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। তিনজন চিকিৎসকসহ সিলেট জেলার ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে […]

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের করোনা শনাক্ত
২ মিনিটে পড়ুন |

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬ জন এবং হবিগঞ্জ জেলার ৩৭ জন।
শনিবার (০৪ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
তিনজন চিকিৎসকসহ সিলেট জেলার ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে ২৬ জন সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলার, বালাগঞ্জ উপজেলার ২ জন ও গোলাপগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন।
শনিবার সকাল পর্যন্ত সকাল পর্যন্ত ২ হাজার ৭৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। রাতে আরও ২৯ জন শনাক্ত হওয়ায় সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২ হাজার ৭৬৩ জন।
একই দিনে ঢাকার একটি ল্যাবে নমুনা পরীক্ষায় হবিগঞ্জে জেলার আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি বলেন, ‘শনিবার জেলায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে।’
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৬ জন, বাহুবলের ৫ জন, বানিয়াচংয়ের ৫ জন, চুনারুঘাটের ৫ জন, নবীগঞ্জের ৫ জন এবং মাধবপুর উপজেলার ১ জন রয়েছেন।
শনিবার সকাল পর্যন্ত সকাল পর্যন্ত ৭২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। নতুন আরও ৩৭ জন শনাক্ত হওয়ায় হবিগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৭৫৯ জন।
শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৪০ জন। রাতে ৬৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৫ হাজার ১০৬ জনে দাঁড়াল।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৬ জন, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় পাঁচজন রয়েছেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com