কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নে ১৫ বছরের এক কিশোরিকে অপহরণ করে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ০৩ জুলাই শুক্রবার ওই কিশোরির মা বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার ০১ জুলাই রাতে ভুকশিইল ইউনিয়নের সাদিপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র বাবুল ও তার অপর সহযোগি মিলে গ্রামে ১৫ বছরের এক কিশোরিকে অপহরণ করে […]
কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নে ১৫ বছরের এক কিশোরিকে অপহরণ করে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ০৩ জুলাই শুক্রবার ওই কিশোরির মা বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার ০১ জুলাই রাতে ভুকশিইল ইউনিয়নের সাদিপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র বাবুল ও তার অপর সহযোগি মিলে গ্রামে ১৫ বছরের এক কিশোরিকে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যায়। ওই কিশোরিকে রাতে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভোরের আলো ফোটার আগেই কিশোরির মুখ বেঁধে বাড়ির পাশে ফেলে যায় বাবুল ও তার সহযোগি।
ওই কিশোরি পরদিন বৃহস্পতিবার তার মাকে নিয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করতে যান। কিন্তু মামলা করতে না পেরে ফিরে যান নিজ বাড়িতে। এদিকে শুক্রবার ০৩ জুলাই সকালে থানায় গিয়ে বাবুল ও তার সহযোগির নামে লিখিত অভিযোগ দেন।
পুলিশ ওই কিশোরিকে শুক্রবার মৌলভীবাজার সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সেলিম আহমদ জানান, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||