Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১:৩২ অপরাহ্ণ, ৩ জুলাই ২০২০

করোনা ও উপসর্গ নিয়ে মৌলভীবাজারে দুজনের মৃত্যু

মৌলভীবাজারে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো গনমাধ‍্যমকে জানান, বৃহস্পতিবার (২ জুলাই) করোনা পজিটিভ এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং করোনার উপসর্গ নিয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক পুলিশ […]

করোনা ও উপসর্গ নিয়ে মৌলভীবাজারে দুজনের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো গনমাধ‍্যমকে জানান, বৃহস্পতিবার (২ জুলাই) করোনা পজিটিভ এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং করোনার উপসর্গ নিয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। এর আগে থেকে তিনি নিজের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। বিকেলে শ্বাসকষ্ট বাড়লে হাসপাতালের করোনা ইউনিটে নেওয়া হয়। দ্রুত অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে দুপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ৯০ বছর বয়সী আরও একজনের মৃত্যু হয়েছে। করোনা পজেটিভ কি না পরীক্ষার জন‍্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে । তার বাড়ি জেলার কুলাউড়া উপজেলায় বলে জানা গেছে ।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com