Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:৩৩ পূর্বাহ্ণ, ২ জুলাই ২০২০

সিলেট নগরীর বিভিন্ন এলাকা জলমগ্ন : জন দুর্ভোগ

মাঝারি থেকে ভারী বর্ষণে সিলেট মহানগরের বহু এলাকা ডুবে গেছে। বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গতরাত সাড়ে ১০টা থেকে শুরু হয় বৃষ্টি। এরপর কখনো মুঘলধারায়, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত। চলছে রাতভর। টানা এমন বৃষ্টিপাতে সিলেট নগরীর বিভিন্ন এলাকা জলামগ্ন হয়ে […]

সিলেট নগরীর বিভিন্ন এলাকা জলমগ্ন : জন দুর্ভোগ
১ মিনিটে পড়ুন |

মাঝারি থেকে ভারী বর্ষণে সিলেট মহানগরের বহু এলাকা ডুবে গেছে। বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

গতরাত সাড়ে ১০টা থেকে শুরু হয় বৃষ্টি। এরপর কখনো মুঘলধারায়, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত। চলছে রাতভর। টানা এমন বৃষ্টিপাতে সিলেট নগরীর বিভিন্ন এলাকা জলামগ্ন হয়ে পড়ে। কোথাও জমেছে হাঁটু-কোমর সমান পানি, আবার কোথাও ডুবে গেছে বাসা-বাড়ীর নীচতলা। সব মিলিয়ে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নগরের বাসিন্দারা।

টানা বৃষ্টিপাতে নগরীর অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহরের এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লকের রাস্তাসহ বেশিরভাগ বাসা পানিতে নিমজ্জিত।
এছাড়া হাওয়াপাড়া, পাঠানটুলা, পুরানলেন, শেখঘাট, ঘাসিটুলা, আম্বরখানা, লালদিঘিরপাড়, লামাপাড়া, সাদারপাড়া এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। ওইসব এলাকার বেশিরভাগ বাসা-বাড়িতে পানি ঢুকেছে। অনেক বাসা ও দোকানের মালামাল ভিজে গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com