Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:২২ অপরাহ্ণ, ৩০ জুন ২০২০

যুবলীগের সংঘর্ষে কাঁচের বোতলে,পথচারী নিহত

এলাকায় প্রভাব আর মাদক ব্যবসাকে কেন্দ্র করে চাঁদপুরের পুরানবাজারে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার রাতে (২৯ জুন) মধ্য শ্রীরামদী এবং পাশের মেরকাটিজ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষ দেশি অস্ত্রসস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনন্ত ১০ জন আহত হন। সংবাদ […]

যুবলীগের সংঘর্ষে কাঁচের বোতলে,পথচারী নিহত
২ মিনিটে পড়ুন |

এলাকায় প্রভাব আর মাদক ব্যবসাকে কেন্দ্র করে চাঁদপুরের পুরানবাজারে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার রাতে (২৯ জুন) মধ্য শ্রীরামদী এবং পাশের মেরকাটিজ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষ দেশি অস্ত্রসস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনন্ত ১০ জন আহত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই দফায় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এসময় ঘটনাস্থল দিয়ে বাড়ি ফেরার পথে তাজুল ইসলামের ছেলে শামীম গাজী (২৫) নামে এক পথচারী গুরুতর আহত হন।
সে চাঁদপুর শহরে গ্র্যান্ড হিলশা নামে একটি আবাসিক হোটেলর কর্মচারী ছিলেন। প্রথমে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় আনা হয়। মঙ্গলবার (৩০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের সঙ্গে পাশের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাদাত পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুরানবাজারের মধ্য শ্রীরামদী এবং মেরকাটিজ সড়ক এলাকায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশি অস্ত্রসস্ত্র এবং কাঁচের বোতল ব্যবহার করে। এসময় বেশ কয়েকটি দোকানও ভাঙচুরও করা হয়। এসময় অনন্ত ১০ জন আহত হন। এ সময় শামীমও আহত হন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

মূলত মাদক ব্যবসা এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন পরপর এমন সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. নাসিমউদ্দিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com