Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
২:৩৬ অপরাহ্ণ, ২৭ জুন ২০২০

বড়লেখায় স্বাস্থ্যবিধি না মানায় ২৬ জনকে অর্থদণ্ড

বড়লেখায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে অর্থদণ্ড করা হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে বড়লেখার উপজেলার কাঠালতলী ও দক্ষিণভাগসহ বিভিন্ন হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ছাড়া ঘোরাফেরা, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা ও যানবাহনে অধিক যাত্রী পরিবহণের অপরাধে তাদেরকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার […]

বড়লেখায় স্বাস্থ্যবিধি না মানায় ২৬ জনকে অর্থদণ্ড
বড়লেখা প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

বড়লেখায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে অর্থদণ্ড করা হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে বড়লেখার উপজেলার কাঠালতলী ও দক্ষিণভাগসহ বিভিন্ন হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ছাড়া ঘোরাফেরা, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা ও যানবাহনে অধিক যাত্রী পরিবহণের অপরাধে তাদেরকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান। এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন। ইউএনও মোঃ শামীম আল ইমরান জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাস্ক ছাড়া ঘোরাফেরা, নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা ও গণপরিবহণে অধিক যাত্রী পরিবহণ করে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের ২৬টি মামলায় ৩৪ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com