Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
২:১৬ অপরাহ্ণ, ২৭ জুন ২০২০

কুলাউড়ার ‍পৃথিমপাশায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়া উপজেলার পৃথিমপাশার ধামুলী গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। সে ওয়ারিছ আলি কনা মিয়া (গমপীর) এর মেয়ে ফাতেহা জান্নাত রিয়া (১৭)। তার পরিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের অজান্তে ফাতেহা নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুসময় পরে পরিবারের […]

কুলাউড়ার ‍পৃথিমপাশায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলার পৃথিমপাশার ধামুলী গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। সে ওয়ারিছ আলি কনা মিয়া (গমপীর) এর মেয়ে ফাতেহা জান্নাত রিয়া (১৭)।

তার পরিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের অজান্তে ফাতেহা নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুসময় পরে পরিবারের লোকজন ঘরের একটি রুমের মধ্যে ফাতেহার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক স্থানীয় একজন চিকিৎসক আনলে ফাতেহা মারা গেছে বলে জানান ওই চিকিৎসক। খবর পেয়ে দুপুরের দিকে কুলাউড়া থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায় ।

উক্ত ইউপির চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন (হাসনাইন) বলেন , খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে । নিহতের পারিবারিক ফোনেও এ সম্পর্কিত কয়েকটি কল রেকর্ড রয়েছে ।

কুলাউড়া থানার এসআই নিরঞ্জন তালুকদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহালে গলায় ফাঁসের চিহ্ন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com