Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১০:৫৪ অপরাহ্ণ, ২৩ জুন ২০২০

শায়েস্তাগঞ্জ পিকআপের ধাক্কায় আহত ভাই-বোনের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামকস্থানে পিকআপের ধাক্কায় আহত ছাত্রদল নেতা মোঃ আনু মিয়াসহ তার খালাত বোন নাজু আক্তার দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন। সোমবার জুন দিবাগত রাত ২ টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহত আনু মিয়া উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন ছাত্রদলের নেতা এবং শৈলজুড়া গ্রামের কিতাব আলীর ছেলে। […]

শায়েস্তাগঞ্জ পিকআপের ধাক্কায় আহত ভাই-বোনের মৃত্যু
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামকস্থানে পিকআপের ধাক্কায় আহত ছাত্রদল নেতা মোঃ আনু মিয়াসহ তার খালাত বোন নাজু আক্তার দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন। সোমবার জুন দিবাগত রাত ২ টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহত আনু মিয়া উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন ছাত্রদলের নেতা এবং শৈলজুড়া গ্রামের কিতাব আলীর ছেলে। নিহত নাজু আক্তার মাধবপুর উপজেলার মেরাসানি গ্রামের বাসিন্দা। এর আগে গত ২০ জুন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে খালাত বোনকে তাদের বাড়িতে নিয়ে যাবার পথে অলিপুর বাজারে একটি পিকআপের সাথে ধাক্কায় লেগে গুরুতর আহত হন দুইজন। তাদেরকে সঙ্গে সঙ্গে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, নিহতদের বিষয়টি অবগত আছেন এবং সড়ক দুর্ঘটনার পর থেকে পিকআপটি আটক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com