Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৪:৩৭ পূর্বাহ্ণ, ২১ জুন ২০২০

সিলেট বিভাগে একদিনে ১৩৯ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ৮৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৪ জন রয়েছেন। গতকাল শনিবার (২০ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত […]

সিলেট বিভাগে একদিনে ১৩৯ জনের করোনা শনাক্ত
৩ মিনিটে পড়ুন |

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ৮৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৪ জন রয়েছেন।
গতকাল শনিবার (২০ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। জানা গেছে, শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ১৭ জন রয়েছে। এছাড়া শাবিপ্রবির ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার একজন রয়েছেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
এনিয়ে সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭শ ৬জনে আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪জন।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের তিনজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা আর একজন সিলেট জেলার। এ নিয়ে সুনামগঞ্জে ৭৮৮ জনের করোনা শনাক্ত হলো। আর করোনায় মারা গেছেন চারজন।
হবিগঞ্জে আজ আরও ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার জেলায় আরও ৬৯ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।
এদিকে ওসমানী মেডিকেল কলেজের নমুনা পরীক্ষায় হবিগঞ্জের আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। শনাক্তের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শনিবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হওয়াদের মধ্যে হবিগঞ্জের ১৫ জন রয়েছেন। এনিয়ে হবিগঞ্জে একদিনে ৮৪ জনের করোনা শনাক্ত হলো। এ জেলায় নতুন ৬৯ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬০ জনে।
এদিকে, শনিবার মৌলভীবাজার জেলায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘মৌলভীবাজারে শনিবার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’
জানা গেছে, আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার ১৭ জন, জুড়ি উপজেলার ৬ জন, কুলাউড়ার ৪ জন, শ্রীমঙ্গলের ৩ জন, বড়লেখার ২ জন এবং কমলগঞ্জের ১ জন ও রাজনগরের ১জন রয়েছেন।
শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার ৯শ ৮৬ জন। রাতে ১৩৯ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৩ হাজার ১শ ২৪ জনে দাঁড়াল।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com