Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৮:৪৮ অপরাহ্ণ, ২০ জুন ২০২০

জুড়ীতে কর্মহীনদের ত্রাণ সহায়তা দিচ্ছে বিজিবি)

জুড়ী প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে জুড়ীর বিভিন্ন সীমান্তবর্তী এলাকার অসহায়, কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় শনিবার জুড়ী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ ( ৫২ ব্যাটালিয়ান, বিয়ানীবাজার এর উদ্যোগে জুড়ী বিওপি এলাকায় ৩৭ পরিবার, লাঠিটিলা বিওপি এলাকায় ১৫৬ পরিবার, শেলুয়া বিওপি এলাকায় ৬২ […]

জুড়ীতে কর্মহীনদের  ত্রাণ সহায়তা দিচ্ছে বিজিবি)
জুড়ী প্রতিনিধি
১ মিনিটে পড়ুন |

জুড়ী প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে জুড়ীর বিভিন্ন সীমান্তবর্তী এলাকার অসহায়, কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় শনিবার জুড়ী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ ( ৫২ ব্যাটালিয়ান, বিয়ানীবাজার এর উদ্যোগে জুড়ী বিওপি এলাকায় ৩৭ পরিবার, লাঠিটিলা বিওপি এলাকায় ১৫৬ পরিবার, শেলুয়া বিওপি এলাকায় ৬২ পরিবার, মোকামটিলা বিওপি এলাকায় ৩২ পরিবার, ফুলতলা বিওপি এলাকায় ৭৪ পরিবার, ডাকটিলা বিওপি এলাকায় ৩৩ পরিবার ও রাজকী বিওপি এলাকায় ৮৩ পরিবারসহ মোট ৪৭৭ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ান, বিয়ানীবাজার-এর সিইও লেঃ কর্নেল গাজী শহীদুল্লাহ, সহকারী পরিচালক মো: মমিনুল ইসলাম, জুড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মো: ইমাম হোসেন, লাঠিটিলা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ জাকির হোসেন, লাতু কোম্পানী কমান্ডার সুবেদার মো: লোকমান হাকিম, ফুলতলা কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো: আব্দুল আওয়াল মুন্সীসহ বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়ান, বিয়ানীবাজারের সিইও কর্ণেল লেফটেন্যান্ট মো: শহীদুল্লাহ জানান, বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার কারনে বিজিবি প্রধানের নির্দেশে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রান সামগ্রী ২য় ধাপে আমরা গরিব, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে বিতরন করেছি। এসবের মধ্য রয়েছে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২কেজি ডাল ও ৫০০ গ্রাম লবণ।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com