Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৯:৩৪ অপরাহ্ণ, ১৯ জুন ২০২০

মোটরযানের ফিটনেস নবায়ন করতে হবে ৩০ জুনের মধ্যে

দেশদিগন্ত ডেস্ক: ১০ বছর বা তার বেশি সময় ধরে যেসব মোটরযানের ফিটনেস নেই আগামী ৩০ জুনের মধ্যে সেসব যানবাহনের ফিটনেস নবায়ন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তা নাহলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। শুক্রবার (১৯ জুন) বিআরটিএর ফেইসবুক পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সম্প্রতি বিআরটিএ এ বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা […]

মোটরযানের ফিটনেস নবায়ন করতে হবে  ৩০ জুনের মধ্যে
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত ডেস্ক: ১০ বছর বা তার বেশি সময় ধরে যেসব মোটরযানের ফিটনেস নেই আগামী ৩০ জুনের মধ্যে সেসব যানবাহনের ফিটনেস নবায়ন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তা নাহলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। শুক্রবার (১৯ জুন) বিআরটিএর ফেইসবুক পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সম্প্রতি বিআরটিএ এ বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ থেকে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা থাকা সত্ত্বেও বিআরটিএর ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল ধরে উল্লেখযোগ্য সংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি।

তাই এসব মোটরযানের মালিকদের চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায়, আগামী ১ জুলাইয়ের পর ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযান ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com