Advertise with us
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৬:১৬ অপরাহ্ণ, ১৮ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাত, ক্ষতিগ্রস্থ অর্ধশত ঘরবাড়ি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউপির মহিউদ্দিননগর গ্রামে বৃহস্পতিবার সকালে টর্নেডোর আঘাতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেছে ১৫টি বাড়িঘর। ঘটনার খবর পেয়ে বাসুদেব ইউপি চেয়ারম্যান এম আলম ভূইয়া মুবাশ্বের এবং সদরের ইউএনও পঙ্কজ বড়ুয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করেন। টর্নেডো ক্ষতিগ্রস্থ সাহেদা বেগম জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে একটি ঘূর্ণিপাক […]

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাত, ক্ষতিগ্রস্থ অর্ধশত ঘরবাড়ি
দেশ দিগন্ত ডেক্স:
২ মিনিটে পড়ুন |

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউপির মহিউদ্দিননগর গ্রামে বৃহস্পতিবার সকালে টর্নেডোর আঘাতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেছে ১৫টি বাড়িঘর। ঘটনার খবর পেয়ে বাসুদেব ইউপি চেয়ারম্যান এম আলম ভূইয়া মুবাশ্বের এবং সদরের ইউএনও পঙ্কজ বড়ুয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতা করেন।

টর্নেডো ক্ষতিগ্রস্থ সাহেদা বেগম জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে একটি ঘূর্ণিপাক এসে আমার ঘরবাড়ি সব উড়িয়ে নিয়ে যায়। ঝড়ের এসময় আমি আমার প্রতিবন্ধী কন্যা, নাতিনসহ ঘরে অবস্থান করছিলাম। এসময় মনে হলো একটি আলোক রস্মি ও আগুনে পুরে যাওয়ার বাজে গন্ধ পাওয়া যায়। টর্নেডো চলাকালে তারা দুই বছরের নাতিকে উড়িয়ে নিয়ে যায়। পরে তাকে ঘরের মধ্যেই অক্ষত অবস্থায় উদ্ধার করি।

ক্ষতিগ্রস্থ কাজী মমিনুল ও হারুন মিয়া জানান, কোনোকিছু বুঝে উঠার আগেই দেখি ঘর টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি। এখন আমরা খোলা আকাশের নিচে। তবে সরকারের থেকে আমরা তাৎক্ষনিক সাহায্য সহযোগিতা পেয়েছি।

বাসুদেব ইউপি চেয়ারম্যান এম আলম ভূইয়া মুবাশ্বের জানান, টর্নেডো ৯ নম্বর ওয়ার্ডের বাড়িঘর টিনের চালাসহ সবকিছু উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে অন্তত ১৫টি বাড়িঘর বিধস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা এবং দুই বান্ডিল করে ঢেউ টিন দেয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা করে ক্ষতিগ্রস্থদের দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com