Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৫:০১ অপরাহ্ণ, ১৭ জুন ২০২০

কুলাউড়ায় সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন

মৌলভীবাজারের কুলাউড়া সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) তা উদ্বোধন করা হয়। এসময় সমাজসেবা অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তার অংশ হিসাবে ২৩ লক্ষাধিক টাকার চেক ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ থেকে প্রাপ্ত অর্থও বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম […]

কুলাউড়ায় সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন
২ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারের কুলাউড়া সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) তা উদ্বোধন করা হয়।
এসময় সমাজসেবা অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তার অংশ হিসাবে ২৩ লক্ষাধিক টাকার চেক ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ থেকে প্রাপ্ত অর্থও বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কার্যক্রম বাস্তবায়নের লক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়।
উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম জানান, সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়। উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী। এসময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে উপস্থিত ছিলেন।
পরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ হতে প্রাপ্ত বরাদ্দ থেকে ৩৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জনপ্রতি নগদ ৫ শত টাকা হারে ১৮ হাজার ৩ শত ৪৪ টাকা বিতরণ করা হয়। এদিকে চা-শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় বিকেলে পৃথকভাবে উপজেলার লংলা চা-বাগানে ৩৫০ জন ও সিরাজনগর চা- বাগানে ১১০ জনসহ মোট ৪৬০ জন শ্রমিকের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা হারে মোট ২৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপসস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, ব্রাক্ষনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, সহকারী অধ্যাপক এ কে এম শাহজালাল, শিক্ষক সোহেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, পর্যায়ক্রমে উপজেলার ১৯টি চা-বাগানের ৩ হাজার ৭ শত ৩৫ জন শ্রমিকের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হবে বলে সূত্রে জানা যায়

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com