মৌলভীবাজারে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) ঢাকা থেকে তাদের শনাক্তের বিষয়টি জানানো হয় জেলার সিভিল সার্জনকে। আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ। তিনি দেশদিগন্ত কে বলেন , ‘ জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা […]
মৌলভীবাজারে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) ঢাকা থেকে তাদের শনাক্তের বিষয়টি জানানো হয় জেলার সিভিল সার্জনকে। আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি দেশদিগন্ত কে বলেন , ‘ জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন।’
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, জুড়িতে ৪ জন, বড়লেখায় ২ জন ও শ্রীমঙ্গলে একজন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২৯ জন, সুস্থ হয়েছেন ৭৬ জন এবং মারা গেছেন ৪ জন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||