Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৫:৫৯ অপরাহ্ণ, ১৫ জুন ২০২০

শিক্ষাঙ্গনে ছুটি বাড়ানো হলো ৬ আগস্ট পর্যন্ত

করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৬ আগস্ট বাড়ানো হয়েছে। আজ সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আজ তা শেষ হচ্ছে। ছুটি শেষ হওয়ার আগেই […]

শিক্ষাঙ্গনে ছুটি বাড়ানো হলো ৬ আগস্ট পর্যন্ত
১ মিনিটে পড়ুন |

করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৬ আগস্ট বাড়ানো হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আজ তা শেষ হচ্ছে। ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হলো।
দেশে বর্তমানে করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি চলছে। এই অবস্থায় সহসাই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে না বলে জানা যায়। প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টেলিভিশনে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। কিন্তু শহরাঞ্চলের শিক্ষার্থীরা এসব ক্লাস দেখতে পেলেও মফস্বলের বেশিরভাগ শিক্ষার্থীই নানা কারণে এসব ক্লাসে সম্পৃক্ত হতে পারছে না। ফলে মফস্বলের শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে পড়ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com