নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া গ্রামে শুক্রবার দুপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃ’ত্যু হয়েছে। মৃতরা হচ্ছে দাপুনিয়া গ্রামের জামরুল মিয়া ক’ন্যা মাইসা আক্তার (৭), দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের ক’ন্যা রাইসা আক্তার (৭)। সম্পর্কে তারা খালাত বোন। স্থানীয় সূত্রে জানা যায়, দাপুনিয়া গ্রামের জামরুল মিয়ার কন্যা মাইসা আক্তার বৃহস্পতিবার তার মায়ের সঙ্গে […]
নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া গ্রামে শুক্রবার দুপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃ’ত্যু হয়েছে।
মৃতরা হচ্ছে দাপুনিয়া গ্রামের জামরুল মিয়া ক’ন্যা মাইসা আক্তার (৭), দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দুর রশিদের ক’ন্যা রাইসা আক্তার (৭)। সম্পর্কে তারা খালাত বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দাপুনিয়া গ্রামের জামরুল মিয়ার কন্যা মাইসা আক্তার বৃহস্পতিবার তার মায়ের সঙ্গে খালার বাড়ি দক্ষিণ বিশিউড়া গ্রামের আবদুর রশিদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে মাইসা তার খালাতো বোন রাইসাকে নিয়ে বাড়িতে খেলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতা বশত এক বোন পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর খালতো বোনও পুকুরের পানিতে ঝাপ দেয়।
পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
সূত্র : যুগান্তর
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||