Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
৭:০১ অপরাহ্ণ, ১২ জুন ২০২০

কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের খাদ্য সহায়তা

  কমলগঞ্জে থেকে :করোনা দূর্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ‘মণিপুরী দূর্যোগ ত্রাণ তহবিল।’ সংগঠনটির উদ্যোগে শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মীণপুরী অধ্যুষিত ১৪ টি গ্রামে বসবাসরত করােনা মহামারীর দূর্যোগে বিপর্যস্ত ১৭০ টি পরিবারকে চাল, আলু, তেল ও নিত্যপ্রয়োজনী য় […]

কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের খাদ্য সহায়তা
কমলগঞ্জে থেকে
১ মিনিটে পড়ুন |

 

কমলগঞ্জে থেকে :করোনা দূর্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ‘মণিপুরী দূর্যোগ ত্রাণ তহবিল।’ সংগঠনটির উদ্যোগে শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মীণপুরী অধ্যুষিত ১৪ টি গ্রামে বসবাসরত করােনা মহামারীর দূর্যোগে বিপর্যস্ত ১৭০ টি পরিবারকে চাল, আলু, তেল ও নিত্যপ্রয়োজনী য় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি করোনা মরণরোগ সম্পর্কে সচেতনও করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অরুণ কুমার সিংহ, সদস্য সচিব সমরেন্দ্র সিংহ, সদস্য অশোক কুমার সিংহ, সমরজিৎ সিংহ, নীল কুমার সিংহ, প্রবিত সিংহ, হরি কুমার শর্মা, প্রণব কুমার সিংহ, সোনাবরণ সিংহ, সুবল সিংহ, রাজ বাবু সিংহ, সুমন্ত কুমার সিংহ, অনিল কুমার সিংহ, স্বপন সিংহ, কে, বিশ্বজিৎ প্রমুখ।

সংগঠনের আহবায়ক অরুণ কুমার সিংহ ও সদস্য সচিব সমরেন্দ্র সিংহ জানান, করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া মানুষের কথা চিন্তা করে আমেরিকা প্রবাসী, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পেশায় কর্মরত এবং দেশ বিদেশের বসবাসরত হৃদয়বান মণিপুরী ও একটি মণিপুরী সংস্থা এ সহায়তায় এগিয়ে এসেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুঃস্থ ও খেটে খাওয়া পরিবারগুলোর খাদ্যে সঙ্কট দেখা দিয়েছে। সেই অভাব কিছুটা হলেও দূর করতে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়াও গ্রামে-গ্রামে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে করোনা দূর্যোগকালীন সহায়তা অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com