Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:৪০ অপরাহ্ণ, ৮ জুন ২০২০

কুলাউড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে নীলা বেগম (১৫) নামক এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে। সে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবারের লোকজন জানান, ইসলামাবাদ গ্রামের জালাল মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে নীলা বেগমের সাথে একই গ্রামের মতছির আলীর পুত্র ২ সন্তানের […]

কুলাউড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
১ মিনিটে পড়ুন |

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে নীলা বেগম (১৫) নামক এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

গতকাল রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে। সে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবারের লোকজন জানান, ইসলামাবাদ গ্রামের জালাল মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে নীলা বেগমের সাথে একই গ্রামের মতছির আলীর পুত্র ২ সন্তানের বাবা আলম মিয়ার অসম প্রেমের সম্পর্ক চলছিলো।

প্রেমিক আলম মিয়া রোববার বিকাল ৪ টায় নীলা বেগমের বাড়িতে আসেন। এসময় তাদের মধ্যে বিয়ে ব্যাপারে কথা হয়। আলম নীলা বেগমের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। আলম মিয়া বাড়ি থেকে বেরিয়ে যাবার পর নীলা বেগম বমি শুরু করেন।

পরিবারের লোকজন তাকে দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাতে খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এসআই আবুল বাশার জানান, প্রেমঘটিত কারণেই নীলার মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, আপাতত অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মেয়েটির বাবার অভিযোগ গ্রহণ করে আইনতগত ব্যবস্থা নেয়া হবে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com