দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এলো মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের অন্যতম পবিত্র ঈদুল ফিতর। যে যার সাধ্যমতো এই দিনটি আনন্দঘন পরিবেশে উদ্যাপন করে থাকে। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে মানুষে-মানুষে আনন্দের বন্যা বয়ে যায়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে পথের বিড়ম্বনা অগ্রাহ্য করে সবাই ছুটে যায় পরিবার, আত্মীয়-স্বজনের কাছে। […]
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এলো মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের অন্যতম পবিত্র ঈদুল ফিতর। যে যার সাধ্যমতো এই দিনটি আনন্দঘন পরিবেশে উদ্যাপন করে থাকে।
হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে মানুষে-মানুষে আনন্দের বন্যা বয়ে যায়।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে পথের বিড়ম্বনা অগ্রাহ্য করে সবাই ছুটে যায় পরিবার, আত্মীয়-স্বজনের কাছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, করোনাভাইরাস নামের মহামারি এবারের ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। গণপরিবহন বন্ধ। দেশে সাধারণ ছুটি চললেও এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত নিষেধ।
আর সে কারণেই আনন্দ নয়, রোগ প্রতিরোধের নতুন শপথ করতে হবে এবারের ঈদে,করোনাভাইরাসের কারণে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি ।
ঈদুল ফিতর একাধারে আনন্দ উৎসব ও ইবাদত,এই আনন্দ আল্লাহর অশেষ রহমত ও ক্ষমাপ্রাপ্তির, জাহান্নাম থেকে মুক্তির,এ আনন্দ সিয়াম-কিয়ামের শুকরিয়া ও কৃতজ্ঞতার।
ঈদ মুসলমানদের জন্য শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, সম্প্রীতি-সৌভ্রাত্র শেখার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষও।
করোনা সংকটেও সবার ঘরে পৌঁছে যাক ঈদের সওগাত। করোনা ও আস্ফাানের ক্ষতি কাটিয়ে আমাদের ঘরে ঘরে ফিরে আসুক শান্তি ও সমৃদ্ধি। বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
আবেদ রাজা
সহ-সভাপতি
মৌলভীবাজার জেলা বিএনপি
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||