Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিএনপি
১:২২ পূর্বাহ্ণ, ২৩ মে ২০২০

মৌলভীবাজার জেলা যুবদলের খাদ্য সহায়তা

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দেশব্যাপী চরম সঙ্কট পড়েছে দেশের লাখ লাখ নিম্নআয়ের মানুষ। এই পরিস্থিতিতে মৌলভীবাজারের নিম্নআয়ের পাঁচশতাধিক কর্মহীণ অসহায় দুস্তদের পরিবারে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ৪টার দিকে মৌলভীবাজার শহরের শাহমোস্তফা সড়কের লেইক ভিউ হাসপাতালের সামনে জেলা যুবদলের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় […]

মৌলভীবাজার জেলা যুবদলের খাদ্য সহায়তা
এমদাদুর রহমান :
২ মিনিটে পড়ুন |

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দেশব্যাপী চরম সঙ্কট পড়েছে দেশের লাখ লাখ নিম্নআয়ের মানুষ। এই পরিস্থিতিতে মৌলভীবাজারের নিম্নআয়ের পাঁচশতাধিক কর্মহীণ অসহায় দুস্তদের পরিবারে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকাল ৪টার দিকে মৌলভীবাজার শহরের শাহমোস্তফা সড়কের লেইক ভিউ হাসপাতালের সামনে জেলা যুবদলের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন উজ্জ্বল।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ ব্যাপী ছড়িয়ে পড়া চলমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মহীন শ্রমজীবী ও দুস্থ অসহায় পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে জেলা যুবদল।

খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন,এখন দেশনেত্রী আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ শহীদ প্রেসিডেন্টে জিয়ার সৈনিকদের অন্যতম মানবিক কাজ হলো করোনার প্রাদূর্ভাব মোকাবেলায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আমরা এবং আমাদের দল সে দ্বায়িত্বটাই পালন করছি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম,এ মুহিত বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় জেলার সবকটি উপজেলায় কর্মহীণ হয়ে পড়া অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখবো।
খাদ্য সামগ্রী হিসেবে থাকছে চাল, ডাল, সয়াবিন তেল, দুধ, লাচ্ছি সেমাই, লবন, পিয়াজ, চিনি, আলু, সাবান, নুডলস।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com