Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্বাস্থ্য সংবাদ
২:৪৯ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০২০

রাষ্ট্রপতির কাছে দেশে জরুরি অবস্থা জারির আবেদন

চীন থেকে ছড়ানো করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী। তারা হলেন- মোহাম্মদ শিশির মনির, আসাদুজ্জামান ও জুবায়ের রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ আবেদনের কথা জানা গেছে। কেননা বিশ্বজুড়ে ২ লাখ ১৯ হাজার ৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৮ হাজার ৯৬১ জন। […]

রাষ্ট্রপতির কাছে দেশে জরুরি অবস্থা জারির আবেদন
১ মিনিটে পড়ুন |

চীন থেকে ছড়ানো করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী। তারা হলেন- মোহাম্মদ শিশির মনির, আসাদুজ্জামান ও জুবায়ের রহমান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ আবেদনের কথা জানা গেছে।

কেননা বিশ্বজুড়ে ২ লাখ ১৯ হাজার ৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৮ হাজার ৯৬১ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ৬৭৩ জন। পরিস্থিতি মোকাবিলায় অনেক দেশেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ ফলে বাংলাদেশে এ পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। মারা গেছেন ১ জন।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ১৭ জন কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪ জনে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ করোনাভাইরাস নিয়ে সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com